ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

তেতুঁলিয়ায় দেখা মিলছে না কাঞ্চনজঙ্ঘার, হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়)
  • আপডেট সময় : ০১:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুঁলিয়ায় দেখা মিলছে না কাঞ্চনজঙ্ঘার, হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় থেকে দেখা মেলে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কিন্তু চলতি মৌসুমে এখনো দেখা না মেলায় হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা।

প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে আলোর রশ্মিতে ঝলমল করা কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করেন তেতুঁলিয়ায়। ৮ হাজার ৫৮৬ মিটার (প্রায় সাড়ে ৮ কিলোমিটার) উচ্চতার এই পর্বতটি নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে হিমালয় পর্বতমালায় অবস্থিত।

গত ২৬ সেপ্টেম্বর সকাল ৯টার পর অল্প সময়ের জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই আকাশে মেঘ জমে দৃশ্যটি আড়াল হয়ে যায়। এরপর থেকে আর দেখা মেলেনি পর্বতশৃঙ্গটির।

চার দিনের টানা ছুটিতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে অনেক দর্শনার্থী তেতুঁলিয়ায় এলেও মেঘাচ্ছন্ন আকাশ ও আবহাওয়ার পরিবর্তনের কারণে কেউই কাঙ্ক্ষিত দৃশ্য দেখতে পাননি।

দিনাজপুর থেকে আগত দর্শনার্থী রাজু (৩২) বলেন, “কাঞ্চনজঙ্ঘা দেখতে সকালেই এসেছি, কিন্তু কিছুই দেখা যায়নি।”
ডোমার উপজেলার সাকিব (৪২) জানান, “ছুটিতে বিশেষ কাজ ছিল না, তাই দেখতে এলাম; কিন্তু পর্বত দেখা যায়নি।”
তেতুঁলিয়ার স্থানীয় বাসিন্দা লাভলী (২২) বলেন, “মানুষ আসছে দেখতে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। একদিনই দেখা গিয়েছিল।”

তেতুঁলিয়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সাধারণত নভেম্বর মাসে যখন শীত বাড়ে, তখন কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে শুরু করে।

ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক মোঃ আব্দুল মতিন জানান, “এ বছর দর্শনার্থী তুলনামূলক কম। কাঞ্চনজঙ্ঘা এখন পর্যন্ত একদিনই দেখা গেছে।”

এদিকে তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক মোঃ রোকনুজ্জামান বলেন, “সাধারণত সেপ্টেম্বর-অক্টোবরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে বর্তমানে আকাশে মেঘ বেশি থাকায় দেখা যাচ্ছে না। কয়েকদিনের মধ্যে আকাশ পরিষ্কার হলে পর্বতশৃঙ্গটির দেখা পাওয়া যেতে পারে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেতুঁলিয়ায় দেখা মিলছে না কাঞ্চনজঙ্ঘার, হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা

আপডেট সময় : ০১:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫