ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার লালপুরে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হা/মলায় চাচার মৃ’ত্যু পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হলো ৭ম উপজেলা স্কাউট সমাবেশ দেবীগঞ্জে অপহৃত কিশোরী দিনাজপুর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ওএমএস চাল-আটা বিতরণে বিশৃঙ্খলা, ডিলারের টাকা লুটের অভিযোগ রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১২:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজশাহী নগরীর ভদ্রা বাজার রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ছাদেক আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদেক আলী শেখ পাবনার ভারারাপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাদেক আলী ভদ্রা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহীমুখী একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে রেল পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।

এ ঘটনার পর স্থানীয়রা রেল লাইন ঘেঁষা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। ভদ্রা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব রহমান নাইমসহ নেতৃবৃন্দ রেল ভবনে গিয়ে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং লেভেল ক্রসিংয়ে দায়িত্বরতদের সতর্ক থাকার আহ্বান জানান।

অন্যদিকে একই দিন সকাল ১০টার দিকে রাজশাহী কোর্ট স্টেশন লেভেল ক্রসিংয়ের বার ভেঙে এক স্কুলছাত্র আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

September 28, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ১২:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫