ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে “নি খোঁ জের” চার দিন পর আখক্ষেত থেকে কিশোরের “ম-রদে-হ” উদ্ধার, গ্রেফতার ২

মনসুর আহাম্মেদ:
  • আপডেট সময় : ০২:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৫৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে “নি খোঁ জের” চার দিন পর আখক্ষেত থেকে কিশোরের “ম-রদে-হ” উদ্ধার, গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে ভাড়ায় চালানো অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের জন্য ১৫ বছরের কিশোর চালক রাকিবকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামে একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাহাবুব (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫) নামে ২ জনকে গ্রেফতার করে।

‎নিহত রাকিব হরিনারায়নপুর সরকারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। পেশায় অটোরিকশাচালক রাকিব পরিবারের একমাত্র ছেলে সন্তান। তিন মেয়ে আর একমাত্র ছেলেকে নিয়ে চলা দিনমজুর পিতা রফিকুল ইসলাম ছেলের ওপরই নির্ভর করতেন সংসার চালাতে।‎

‎পুলিশ জানায়, গত ১৮ আগস্ট বিকেল চারটার দিকে রাকিব প্রতিবেশী সুজন আলীর অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত আটটার মধ্যে ফিরবে বলে জানিয়েও সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সদর থানায় অপহরণ মামলা করেন রাকিবের বাবা।‎

‎পরদিন সকালে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানান, রাকিবের চালানো অটোরিকশাটি হরিহরপুর ময়দানে পড়ে আছে। পরে রিকশার মালিক ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে রিকশাটি উদ্ধার করেন। সেখান থেকে ৩শ ফুট দূরের বাঁশঝাড়ে পরে থাকা অবস্থায় ব্যাটারিও পাওয়া যায়।

‎ওইদিনই ঠাকুরগাঁও সদর থানায় রফিকুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৩৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তার হওয়া দুই আসামি মাহাবুব (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

‎মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হরিনারায়নপুরের একটি আখক্ষেত থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আংশিক পচে গেছে, পানিতে ছিল বলে ফুলে উঠেছে। হত্যাকান্ডটি ঘটেছে চার দিন আগে। মূল উদ্দেশ্য ছিল অটোরিকশার ব্যাটারি ছিনতাই।”‎

‎এজাহারে রাকিবের বাবা উল্লেখ করেন, “আমার ছেলে নিখোঁজ হওয়ার আগে সন্ধ্যা ছয়টার দিকে আসামি রাহুল রায় তাকে ভগতগাজী এলাকায় নিয়ে যায়। সেখানেই শেষবার দেখা যায় তাদের দুজনকে। এরপর থেকেই আর কোনো খোঁজ ছিল না।”‎

‎ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে “নি খোঁ জের” চার দিন পর আখক্ষেত থেকে কিশোরের “ম-রদে-হ” উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় : ০২:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫