ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

পঞ্চগড়ে আগাম পদায়ন দেখিয়ে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পিটিআই প্রশিক্ষকের বিরুদ্ধে

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৪৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আগাম পদায়ন দেখিয়ে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পিটিআই প্রশিক্ষকের বিরুদ্ধে

পঞ্চগড়ে আগাম পদায়ন দেখিয়ে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর প্রশিক্ষক স্বপন কুমার দেব শর্মার বিরুদ্ধে। তিনি মূল বেতনের অতিরিক্ত অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই অভিযোগ সূত্রের ভিত্তিতে জেলা হিসাব রক্ষক কর্মকর্তা (ডিএও) এবং পঞ্চগড় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সুপারিনটেনডেন্টের চিঠি চালাচালির মধ্যে অভিযোগের বিষয়টি কোন রকম ব্যবস্থা গ্রহন ছাড়াই থেমে আছে।

অভিযোগ সূত্রে প্রকাশ প্রশিক্ষক স্বপন কুমার দেব শর্মা তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী(পিইডিপি-৩) প্রকল্পের আওতায় ২০ মার্চ ২০১৩ সালে কম্পিউটার সায়েন্সের প্রশিক্ষক হিসেবে চাকরীতে যোগদান করেন।

পরবর্তীতে ২০১৮ সালের ১ জুলাই তার চাকরী রাজস্ব খাতে স্থান্তরিত হয়। ফলে সরকারী নিয়মানুসারে মুল বেতন দাঁড়ায় ২২ হাজার টাকা। তৎঅনুসারে ২০২৫ সালের জুলাই মাসে তার বেতন গিয়ে দাঁড়ায় ৩০ হাজার ৯৯০ টাকা।

অথচ সরকারী নিয়ম অনুসরন না করে তিনি তার চাকরী রাজস্ব খাতে পদায়নের পর কৌশলের আশ্রয় নিয়ে ২০১৩ সালের নিয়োগ দেখিয়ে ৩৯ হাজার ৫৭০ টাকা উত্তোলন করছেন। এতে প্রতি মাসে অতিরিক্ত বেতন তুলেছেন ৮ হাজার ৫০০ শত টাকা। যার বাৎসরিক অঙ্কে দাঁড়ায় ১ লাখ ২৯ হাজার ৬০ টাকা। মোট টাকার পরিমান ৯ লাখ ৮৩ হাজার ৬৮০ টাকা। বিষয়টি অভিযোগ আকারে ইন্সট্রাক্টর (বিজ্ঞান) মোহাম্মদ জাকির হোসেন গত ১৪ জুলাই মহাপরিদর্শক হিসাব মহানিয়ন্ত্রক ঢাকার বরাবরে প্রধান করত: অনুলিপি সুপারিনটেনডেন্টের দাখিল করেন। ওই দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে পঞ্চগড় জেলা হিসাব রক্ষক বরাবরে তার প্রয়োজনীয় কাগজপত্র ও অভিযোগ প্রেরন করেন।যার স্বারক নম্বর পিটিআই /পঞ্চ/২০২৫/১৫০ তারিখ-১৫/০৭/২০২৫ ইং। তার ধারাবাহিকতায় পিটি আই এর সুপারিনটেনডেন্টের নিকট জেলা হিসাব রক্ষক কর্মকর্তার স্বাক্ষরিত পত্র যার স্বারক নম্বর -২৮৩ তারিখ-২২/৭/২০২৫ ইং।

জেলা হিসাব রক্ষক তার পত্রে উল্লেখ করেন যে, পিইডিপি-৩ এর অধীন প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য সাকুল্য বেতনে নিয়োগপ্রাপ্ত এবং পরবর্তীতে রাজস্ব খাতে স্থান্তরিত পিটিআই এ কর্মরত জনবল প্রকল্পে যোগদানের তারিখ হতে ইনক্রিমেন্ট (বাৎসরিক বৃদ্ধি) সহ বেতন সংরক্ষন সুবিধা প্রাপ্ত হবেন। এতে পিটিআই পঞ্চগড় এর কর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রে এ বিষয়ে জটিলতা দেখা দেয় তবে সুষ্পষ্ট ব্যাখা দিতে বলা হয়। তবে চিঠি চালাচালির প্রায় এক মাস অতিবাহিত হলেও জেলা হিসাব রক্ষক কর্মকর্তার নিকট পিটিআই সুপারিনটেনডেন্টে কোন রকম পত্র প্রদান কিংম্বা তার কোন রকম ব্যাখা দেননি।বিষয়টি নিশ্চিত করেন জেলা হিসাব রক্ষক কর্মকর্তা আবেদ হোসেন সরকার।

এছাড়াও তিনি অফিস ফাঁকি দিয়ে পঞ্চগড় পৌর এলাকার ইসলামবাগে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আইসিটি বিষয়ে দুটি প্রাইভেট ব্যাচ পড়ান। প্রশিক্ষক স্বপন কুমার দেব শর্মা অভিযোগের বিষয়ে বলেন, ‘ওই প্রাইভেট পড়ানো অনেক আগেই বাদ দিয়েছি। এসময় তার বক্তব্য ভিডিও আকারে চাইলে তিনি বলেন, ‘না আপনি ক্যামেরা মোবাইল অফ রাখেন। আমি সন্ধ্যার পর দেখা করবো।’ তবে তিনি এরপর তার ফোন রিসিভ না করলেও নানা মাধ্যমে এ প্রতিনিধিকে বিষয়টি চেপে যেতে তদবির শুরু করেন।

এব্যাপারে পিটিআই সুপারিনটেনডেন্টে যুথিকা রানী দাস বলেন ‘উনি পিটিআইর নিবেদিত প্রাণ কাজেই ওনার অবহেলা আমি দেখিনি’ আর ওনার বেতন ইনক্রিমেন্ট চাকরীতে যখন যোগদান করেছেন রাজস্ব খাতে পরবর্তীতে আসেন ইনক্রিমেন্টটা বেশী নেওয়া আছে ওটা উনি ফেরত দিতে পারবেন। এখানে আত্মসাতের কোন সুযোগ নাই।

এছাড়াও তিনি অফিস ফাঁকি দিয়ে পঞ্চগড় পৌর এলাকার ইসলামবাগে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আইসিটি বিষয়ে দুটি প্রাইভেট ব্যাচ পড়ান।

August 19, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আগাম পদায়ন দেখিয়ে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পিটিআই প্রশিক্ষকের বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫