ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

মান্দায় জাতীয় নির্বাচন ঘিরে জামায়াতের গণসংযোগ শুরু

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৪৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় জাতীয় নির্বাচন ঘিরে জামায়াতের গণসংযোগ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে মান্দা উপজেলার ঘাটকৈর এলাকার জীবন কুণ্ডুর ইটভাটা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কর্মসূচি শুরু করে দলটির উপজেলা শাখা।

গণসংযোগ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণের মাঝে দলীয় বার্তা পৌঁছে দেয়। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব, উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ও মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামায় জামায়াতের এ গণসংযোগ মান্দা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

July 12, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জাতীয় নির্বাচন ঘিরে জামায়াতের গণসংযোগ শুরু

আপডেট সময় : ০৫:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫