ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

বড়াইগ্রামে ঝড়ে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নাটোরঃ
  • আপডেট সময় : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে ঝড়ে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ঝড়ের সময় তীব্র বাতাসে দেয়াল ভেঙ্গে চাপা পড়ে বিথি খাতুন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথি খাতুন একই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে। সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার।

নিহতের চাচাতো ভাই হালিম হোসেন জানান, সন্ধ্যার দিকে ঝড়ো বাতাস শুরু হলে বিথি খাতুন ঘরে প্রবেশের আগে প্রাচীর দেওয়ালের সাথে লাগানো ট্যাপকলে পা ধুচ্ছিল। আকস্মিক বিকট শব্দ শুনে পরিবারের লোকজন ঘরের বাইরে বের হয়ে প্রাচীর দেয়াল ভেঙ্গে বিথি খাতুনকে চাপা পড়ে থাকতে দেখেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ীর প্রাচীর দেয়াল পুরানো এবং দূর্বল হয়ে পড়ায় ঝড়ে তা ভেঙ্গে পড়ে এবং দেয়াল চাপায় ওই শিশুর মর্মান্তিক মুত্যু হয়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

May 22, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে ঝড়ে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫