রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নাটোরের দুই মোটরসাইকেল আরোহী নি*হ*ত
- আপডেট সময় : ০৬:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১০৫১ বার পড়া হয়েছে

রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নাটোরের দুই মোটরসাইকেল আরোহী নি*হ*ত
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নাটোরের দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে বেলপুকুর রেলগেটে এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ৩৩ বছর বয়সী ছেলে মিজানুর ও একই এলাকার সোলাইমানের ৩৫ বছরের ছেলে জহুরুল।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এসব তথ্য নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে মিজানুর ও জহুরুল রাজশাহী থেকে নাটোরে নিজেদের বাড়ির উদ্দ্যেশে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় রেলগেট পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই ছিটকে পড়ে এবং ঘপ্টনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুছরে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটানাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং তাদের পরিবারে খবর দেয়।
ওসি আরো বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রাতেই মিজানুর ও জহুরুলের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অসাবধানতার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা তাদের মৃত্যু হয়েছে বলেও জানান রাজশাহী রেলওয়ে থানার ফয়সাল বিন আহসান।






















