ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

রাজশাহীতে ২৯ মাসে ফ্ল্যাট হস্তান্তর করলেন সুকর্ণা ডেভেলপারস‍

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৮৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ২৯ মাসে ফ্ল্যাট হস্তান্তর করলেন সুকর্ণা ডেভেলপারস‍

রাজশাহী নগরীতে মাত্র ২৯ মাসে বহুতল ভবন নির্মাণ করে ক্রেতাদের কাছে ফ্ল্যাট হস্তান্তর করে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন অন্যতম ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান সুকর্ণা ডেভেলপারস। শনিবার (৮ ফেব্রয়ারি) সন্ধ্যায় ৬ষ্ঠ বারের মত নগরীর ঘোষপাড়া মোড়ে সৈয়দ আলী টাওয়ার নামে নব-নির্মিত ১০ তলা বিশিষ্ঠ আধুনিক মানের বহুতল ভবন নির্মাণ শেষে ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফ্ল্যাট হস্তান্তর উপলক্ষে সুকর্ণা ডেভেলপারস-এর নবনির্মিত সৈয়দ আলী টাওয়ার ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুকর্ণা ডেভেলপারস’র ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ উপস্থিত থেকে ক্রেতাদের মাঝে আধুনিক মানের এই বহুতল ভবনের ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন। ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন সুকর্ণা ডেভেলপারস’র পরিচালক শামিমুল ইসলাম মুন।
ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে সুকর্ণা ডেভেলপারস’র ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়েল এসেস্ট ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু।

এ সময় উপস্থিত ছিলেন সুকর্ণা ডেভেলাপারস’র পরিচালক আব্দুল মান্নাফ মুন্না, মো: ওয়াসিফ ইসলাম, খন্দকার তাওহীদ ইসলামসহ ল্যান্ড ওনার ও ফ্ল্যাট ক্রেতারা।
সুকর্ণা ডেভেলাপারস’র পরিচালক ওয়াসিফ ইসলাম জানান, সাড়ে ৭ কাঠা জমির উপর এই আধুনিক মানের সৈয়দ আলী টাওয়ার নামে বহুতল ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনটি নির্মাণের ক্ষেত্রে উন্নতমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যার কারণে এই ভবন যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহনশীল। ১০ তলা এই ভবনের রয়েছে তিনটি ইউনিট।

তিনি জানান, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ক্রেতাদের কাছে প্রতিশ্রুতি দেয়া ছিল তিন বছরের মধ্যে এই ভবনটি বুঝিয়ে দেয়া হবে। রাজনৈতিক অস্থিরতা মধ্যেও এবং ভবন নির্মাণ সামগ্রীর উচ্চমূল্য হলেও আমরা নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করেছি। একই সাথে ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়েও দিলাম। তিনি বলেন সুকর্ণা ডেভেলপারস-এর এখন পর্যন্ত পাঁচটি প্রকল্প নির্ধারিত সময়ের আগে ক্রেতাদের বুঝিয়ে দেয়া হয়েছে। এখন ৬ষ্ঠ নম্বর ভবন বুঝিয়ে দেয়া হলো। বর্তমানে সুকর্ণা ডেভেলাপারস-এর অধিনে ছয়টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে এই ছয়টি ভবনও নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ করে ক্রেতাদের বুঝিয়ে দেয়া হবে।

February 8, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ২৯ মাসে ফ্ল্যাট হস্তান্তর করলেন সুকর্ণা ডেভেলপারস‍

আপডেট সময় : ০২:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫