ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় এক রাতে ৬ ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক ছেলের লাশ দেখে শেষ বিদায়—রাজশাহী কারাগারে মানবিকতার দৃষ্টান্ত মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার রাজশাহীতে দুই রাতে ৬৫ গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরি, কৃষকদের কাছে চাঁদা দাবি ১৩ বছর ধরে ঝুপড়ি ঘরে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবন বন্যা খাতুনের ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, যুবক গ্রেপ্তার

বিচারপতি খায়রুল হককে বিচারের মুখোমুখি করতে হবে-দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচারপতি খায়রুল হককে বিচারের মুখোমুখি করতে হবে-দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ সুবিধা ও ভালো পদে পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ববধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন। শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে তিনি ২০১১ সালের ১০মে দেয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বেআইনি ভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পুনাঙ্গ রায় প্রকাশ করেন। তিনি তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠে এবং দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালায়। তাই আওয়ামী লীগের করা সকল অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমভাবে দায়ী। তাই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় স্থানীয় রামশার কাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা হাফিজুর রহমান ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

জনসভায় দুলু আরো বলেন, আওয়ামী লীগ আমাদের প্রিয় মাতৃভুমিকে অশান্ত করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ৫আগস্টের পর থেকে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে দেখা না গেলেও তারা ফেসবুকে সরব। আত্মগোপনে থেকে তারা ফেসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশকে অশান্ত করার অপচেস্টায় লিপ্ত রয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিশিয়াল দলীয় ফেসবুক পেজ থেকেও প্রতিদিন নিয়ম করে দেশ বিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এ সব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেয়া জরুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিচারপতি খায়রুল হককে বিচারের মুখোমুখি করতে হবে-দুলু

আপডেট সময় : ০৫:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪