ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

গোদাগাড়ীতে ফুটবলের ভেতর থেকে দুই কেজি হেরোইন উদ্ধার

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ফুটবলের ভেতর থেকে দুই কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত জমিতে পড়ে থাকা একটি ফুটবল থেকে দুই কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরমোংলা গ্রামের পরিত্যক্ত জমিতে পড়ে থাকা একটি ফুটবল থেকে হেরোইন উদ্ধার করা হয়। রোববার (২৭ অক্টোবর) সকালে র‍্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ জানতে পাড়ে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। এমন সংবাদে র‍্যাব পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এতে মাদক কারবারীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গোদাগাড়ী পৌর এলাকার চরমোংলা গ্রামের একটি পরিত্যক্ত জমিতে একটি ফুটবল ফেলে পালিয়ে যায়। র‍্যাবের সন্দেহ হলে ফেলে যাওয়া ফুটবলটি উদ্ধার করে তার ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাবের একটি দল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত হিরোইনের মূল্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকা। পরে উদ্ধার করা আলামত ও হিরোইন রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর ও একটি জিডি করা হয়। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

October 27, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ফুটবলের ভেতর থেকে দুই কেজি হেরোইন উদ্ধার

আপডেট সময় : ০২:১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪