ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশে

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতির বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দুই রকম বক্তব্য দেওয়ায় তাঁর বিচার দাবি করেছেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগ, সর্বস্তরের আওয়ামী ও এর কুশীলবদের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে গতকাল সোমবার (২১ অক্টোবর) বিকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতির বিচার দাবি করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী এই কর্মসূচির আয়োজন করে।শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকার বিষয়ে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের বিষয়ে সমাবেশে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘অবশ্যই এই রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনতে হবে। তার এ ধরনের স্টেটমেন্ট দেওয়া মানে আমাদের এই গণঅভুত্থানকে বিতর্কিত করার সমান। কারণ, আমরা বিজয় মিছিল তখন করেছি, যখন তিনি প্রেস ব্রিফিংয়ে এসেছেন এবং বলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি পেয়েছেন। মো. সাহাবুদ্দিনের মূল্য আমাদের কাছে এক পয়সাও নেই। কিন্তু তাঁর যে পদটা আছে, যে পদে থেকে তিনি এই কথাটা বললেন, তার জন্য তাঁকে বিচারের আওতায় আনতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাষ্ট্রপতির বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশে

আপডেট সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪