ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৪৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে ৩১ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেটনপড়া নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, অজ্ঞাত ওই যুবকটি সকাল সাড়ে ১০ টার দিকে টেটনপড়া এলাকায় রেল লাইনের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার গায়ে ছিল সাদা রংয়ের টিশার্ট এবং পরনে ছিল ময়লা যুক্ত ঘিয়া রংয়ের প্যান্ট।

জরেজমিনে গিয়ে মরদেহের অদূরে কয়েকটি কাপড় ও একটি মানি ব্যাগ পড়ে থেকতে দেখা যায়। সেই মানি ব্যগ থেকে শুভ নামে একজন ছাত্রের মোবাইল ফোন নাম্বার পাওয়া যায়। সেই নাম্বারে কথা হলে গাজীপুর চৌরাস্তায় অবস্থিত নর্দান ইউনিভার্সিটি এলএলবি বিভাগ এর ছাত্র আফজাল রহমান শুভ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই অজ্ঞাত যুবকটি তাদের সাথে আন্দোলনে ছিল। সে রাতে গাজীপুর চৌরাস্তায় একটি পরিত্যক্ত পুলিশ বক্সে থাকতো। সে সময় শিক্ষার্থী শুভ তাকে তার মোবাইল নাম্বারটি দেন। এলএলবি শিক্ষার্থী আফজাল রহমান শুভ আরও জানান, তাদের সাথে থাকলেও তার নাম পরিচয় কিছুই জানতেননা তারা। গত দুইদিন থেকে তাকে সেই এলাকায় দেখা যাচ্ছেনা। নিহত অজ্ঞাত যুবটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল বলেও জানান শিক্ষার্থী শুভ।

বাগাতিপাড়া মডেল থানার এসআই ফজলুল হক বলেন, খবর পেয়ে তিনিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। যেহেতু ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে সেকারণে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেয়া হয়েছে। তারা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন মুঠোফোনে বলেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। তার গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহতের পরিচয় সনাক্তের জন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

October 10, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪