ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কৃষি প্রণোদনা না পেয়ে নারী কৃষি কর্মকর্তার মাথা ফাটালো এক কৃষক

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৪৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি প্রণোদনা না পেয়ে নারী কৃষি কর্মকর্তার মাথা ফাটালো এক কৃষক

নাটোরে প্রণোদনায় কৃষি উপকরণ না পাওয়ায় রড দিয়ে মেরে ইসরাত জাহান ইমন নামে এক নারী কৃষি কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে মিলন নামের এক কৃষক। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা একডালা নারায়নপাড়া এলাকায় কৃষকদের ফসল দেখতে গিয়ে এই হামলার শিকার হন ওই নারী কৃষি কর্মকর্তা। স্থানীয়রা আহত উপ-সহকারী কৃষি অফিসার ইসরাত জাহানকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন কৃষি কর্মকর্তা ইসরাত জাহান ইমন বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুধবার সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়নপাড়া এলাকায় ফসলের মাঠে একজন কৃষকের ফসল দেখতে যান। এসময় সেখানে মিলন নামে এক কৃষক আমার কাছে এস জানতে চান, তাকে কেন এ বছর প্রণোদনা দেওয়া হয়নি। এসময় তাকে নির্দিষ্ট সংখ্যক প্রণোদনা আসার কথা বুঝিয়ে বলেছিলাম। নির্দিষ্ট সংখ্যক প্রণোদনা আসার কারনে এগুলো পর্যায়ক্রমে সব কৃষকদের মাঝে দেওয়ার কথা বলি। আগামীতে তিনি পাবেন বলে তাকে বোঝানোর চেষ্টা করি। এসময ওই কৃষক ক্ষিপ্ত হয়ে ক্ষুদ্ধ ভাব প্রকাশ করেন এবং তার হাতে থাকা রড দিয়ে আমার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অভিযুক্ত মিলন জানান, তার এক ছটাক জমিও নাই। তিনি কোন কৃষি প্রণোদনার জন্য ওই কৃষি কর্মকর্তার কাছে যাননি। তিনি কৃষি কর্মকর্তা ইসরাত জাহান ইমনের স্বামী রানার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে শ্রমিকদের কাজের যন্ত্রপাতি রাখা একটি ব্যাগ ছুড়ে মারেন রানাকে লক্ষ্য করে। এসময় ব্যাগটি কৃষি কর্মকর্তার মাথায় গিয়ে আঘাত লাগে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উপজেলা কৃষি অফিস তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে। এ বিষয়ে তাকে আইনগত সকল সহযোগিতা করা হবে।

সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

September 26, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কৃষি প্রণোদনা না পেয়ে নারী কৃষি কর্মকর্তার মাথা ফাটালো এক কৃষক

আপডেট সময় : ০৯:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪