ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের রাষ্ট্র্রীয় স্বিকৃতির দাবি সমন্বয়ক মাহিন’র
- আপডেট সময় : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২২০ বার পড়া হয়েছে

ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের রাষ্ট্র্রীয় স্বিকৃতির দাবি সমন্বয়ক মাহিন’র
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত ও নিহতদের রাষ্ট্র্রীয় স্বিকৃতি দাবি সহ যাদের মরদেহ এখনও মেলেনি তাদের নাম উদ্ধার ও তদন্ত কমিটি করে শহীদদের তথ্য বের করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: মাহিন সরকার। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলার শহিদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।
সমন্বয়ক মো: মাহিন সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, দ্রুত গুম হওয়া আন্দোলনকারীদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিতে হবে। স্বাস্থ্য খাতে আরও জোর দিয়ে জরুরী সেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নতুন বাংলাদেশ কেমন হবে? এ শীর্ষক যদি কোন আলোচনা হয় তাহলে সবার আগে প্রাধান্য দিতে হবে আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারের সদস্যকে।
মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদী সহ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিইউপি, এনএসইউ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী জেলার আন্দোলনে আহত ১২০ জন আন্দোলনকারী এবং নিহত দুই সদস্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
















