ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাণীশংকৈলে ইউনিয়ন ভুমি কর্মকর্তার দুর্নীতির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ

নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ইউনিয়ন ভুমি কর্মকর্তার দুর্নীতির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ

দীর্ঘদিনের অভিযোগ ছিল ঘুষ ছাড়া কোনো কাজ করেননা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) বিরুদ্ধে। সেই কারণে প্রতিনিয়ত ভূমি অফিসে হয়রানির শিকার হতে হয় দুই ইউনিয়নের ভুমি সেবা গ্রহীতাদের। সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা না দিলে কাজ তো দূরের কথা সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কোনো কথায় বলেন না । এবার সেই ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও তে গুণে গুণে ঘুষ নিতে দেখা গিয়েছে সেই ভূমি অফিসের সহকারী রেজাউল করিমকে। এবং কি এই নিয়ে তিনি সেখানে একটি সিন্ডিকেট গড়ে তুলেন।

ঘটনাটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে। পদে পদে ঘুষ-দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। সম্প্রতি ভূমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা (তহসিলদার) রেজাউল করিম নিজ দপ্তরে বসে সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত অর্থ (ঘুষ) গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তারা। বলছেন ঘুষ ছাড়া কোনো কাজ করেন না ভূমি কর্মকর্তা রেজাউল করিম।

স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, যে জায়গা খারিজ করতে তিন হাজার টাকা লাগে সেখানে দশ থেকে পনের হাজার টাকা দিতে হয়। শুধু তাই নয় টাকা নিয়েও কাজ করে দিতেও হয়রানি করে। মাসের পর মাস ঘুরতে হয়। ভূমি কর্মকর্তা ও অফিস সহকারী দুজনে মিলে লুটেপুটে খাচ্ছে। অভিযুক্ত রেজাউল করিমের বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর সেবা বিনিময়ে ঘুষ নেয়ার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোলেমান আলী গত এক সেপ্টেম্বর তারেক হাসান তাহসিন সহকারী কমিশনার ঠাকুরগাঁওকে এ নিয়োগ দেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা তারেক হাসান তাহসিন।

তদন্তকারী কর্মকর্তা তারেক হাসান তাহসিন জানান, অভিযুক্ত তহসিলদার রেজাউল করিমের বিরুদ্ধে চলতি বছরের ২৫ এপ্রিল বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় ঘুষ-দুর্নীতির ঘটনা চিঠি প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনে ভিডিও ক্লিপসহ তথ্যাদির সাহায্য নেয়া হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্ধারিত সময়ের চেয়ে আরো কয়েকদিন সময় বেশি লাগতে পারে মর্মে তদন্তকারী কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ইউনিয়ন ভুমি কর্মকর্তার দুর্নীতির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ

আপডেট সময় : ০১:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪