ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে- বিএনপি নেতা বুলেট

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে- বিএনপি নেতা বুলেট

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এলাকার কোথাও বিএনপির নেতাকর্মীরা কোন অপকর্ম না করলেও একটি মহল গুজব ছড়াচ্ছে। বেশিরভাগ জায়গায় গিয়ে এসব কর্মকান্ডের কোন সত্যতা পাওয়া যায়নি। উপরন্ত দলে সদ্য অনুপ্রবেশকারিরা এবং আওয়ামী লীগের কর্মীরা বিএনপি নেতাকর্মীদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করছে। তারাই কিছু কিছু অপকর্ম করছে। বিএনপি এসব অপকর্ম কঠোর হস্তে দমন করছে।

তিনি বলেন, জনতার জন্য আতঙ্ক আওয়ামী লীগ কখনো বন্ধু হতে পারেনা। ইতিমধ্যেই প্রতিটি ওয়ার্ডে জনগণের জান-মাল রক্ষা কমিটি গঠন করা হয়েছে। যে কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে বিএনপির তৃণমূল নেতাকর্মীরাই তাকে আইনের আওতায় তুলে দিবে। বিএনপি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনতার জানমাল রক্ষা করবে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে তিনি উপজেলার সফাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে কথাগুলো বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু এতে সভাপতিত্ব করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাদত হোসেন শান্ত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আমিন ইসলাম,দপ্তর সম্পাদক ফেরদৌস হোসেন,ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রতিক আন্দোলনে কারাবরণকারি সফাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়েন উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসাইন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আইনাল হক ও বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য রিয়াজ উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

August 9, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে- বিএনপি নেতা বুলেট

আপডেট সময় : ০৩:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪