ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার রেলপথে প্রায় সাড়ে ৩ হাজার স্লিপার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু মিরপুরে ৭-৮ দিন ধরে কক্ষে পড়ে ছিল বৃদ্ধার পচাগলা মরদেহ, তিন সন্তান উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত, স্ত্রী আহত

নিজস্ব প্রতিবেদক,এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত, স্ত্রী আহত

রাজশাহী শহর থেকে চিকিৎসা শেষে চারঘাটে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় প্রান গেলো স্কুল শিক্ষক হাবিবুর রহমানের। আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিহতের স্ত্রী শিরিন সুলতানা। সোমবার (১ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক হাবিবুর রহমান। তিনি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামীনিগঙ্গারামপুর এলাকার কাসেম প্রামানিকের ছেলে। এ ঘটনায় ট্রাক চালককে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত স্কুল শিক্ষক হাবিবুর রহমান পাশর্^বর্তী বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার বিকেলে নিজ বাড়ী থেকে তারা স্বামী স্ত্রী দুজন রাজশাহীতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। গভীর রাতে চিকিৎসা শেষে তাদের বহনকারী সিএনজিতে করে রাজশাহী শহর থেকে নিজ বাড়ী ফেরার পথে চারঘাট-বানেশ^র মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝায় একটি ট্রাক (যাহার নম্বর কুষ্টিয়া ট- ১১-১২৮৮) সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্কুল শিক্ষক হাবিবুর রহমান। আহত হোন তার স্ত্রী শিরিন সুলতানা। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদসরা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান মৃত ঘোষনা করেন। আহত তার স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আহত শিরিন সুলতানা আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন বলেন জানান নিহতের সন্তান কাইনাথ হাবিব লামিম।

চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহত হাবিবুর রহমানের সন্তান কাইনাথ হাবিব লামিম বাদী হয়ে আটক ট্রাক চালক শাজাহান আলীকে এক মাত্র আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত, স্ত্রী আহত

আপডেট সময় : ০৯:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪