ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

বাগাতিপাড়ায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হলো ৩ গ্রুপে বিভক্ত হয়ে

ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হলো ৩ গ্রুপে বিভক্ত হয়ে

নাটোরের বাগাতিপাড়ায় তিন ভাগে বিভক্তি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (২৩ জুন) সকাল ১০ টায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এমপি’র সমর্থকদের আয়োজনে উপজেলার তমালতলা বাজারস্ত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমপি সমর্থিত উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার মুখার্জির সভাপতিত্বে এবং বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বর্তমান এমপি গ্রুপের উপজেলা আওয়ামীলীগের সদস্যসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

collected

অপরদিকে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে রোববার সকালে সাবেক এমপি শহিদুল ইসলাম বকুল’র অনুসারীদের আয়োজনে উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পার্শে আ’লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় নাটোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা সভা ও দোয়া শেষে সেখানে কেক কেটে উপস্থিত সকলের মাঝে তা বিতরণ করা হয়।

collected

এছাড়াও একই দিন বিকেল ৫টায় তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আর এক একাংশ বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান নাহিদ, বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহমত আলী সরকার, পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী ভবেন্দ্রনাথ বিশ্বাস, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তারসহ দলটির একাংশের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হলো ৩ গ্রুপে বিভক্ত হয়ে

আপডেট সময় : ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪