ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ রাজশাহীতে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক মোহনপুরে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বৃদ্ধির দাবি সিংড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ গুরুদাসপুরে পুলিশের অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ ৫ জন আটক লালপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ও মোটরসাইকেলে আগুন বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেনীর ছা’ত্রীকে ধ/র্ষ/ণের চেষ্টা, অ’ভিযুক্ত গ্রেপ্তার রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

বাগাতিপাড়ায় খালার বাড়ি এসে ঈদ করা হলোনা আলমগীর’র!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৫০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় খালার বাড়ি এসে ঈদ করা হলোনা আলমগীর’র!

বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় খালার বাড়িতে ঈদ করতে এসে ট্রেনের ধাক্কায় আলমগীর হোসেন নামে ২৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সন্ধ্যার আগে উপজেলার মালঞ্চি রেলগেট এলাকার ৩০০ গজ দূরে এই ঘটনা ঘটে। নিহত আলমঙ্গীর হোসেন নাটোর রেল স্টেশন এলাকার মোঃ আজাহার আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

খালার বাড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে ঢাকা থেকে বাগাতিপাড়া পৌর এলাকার পেরাবাড়িয়া মহল্লার খালু মোঃ মকছেদ আলীর বাড়িতে কোরবানির ঈদ করতে আসে আলমগীর হোসেন। সে দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মালঞ্চি রেলগেট এলাকার ৩০০ গজ দূরে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেল লাইনে বসে মোবাইল ফোনে ব্যস্ত ছিল। তার আধাঘণ্টা পর প্রায় ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে সে ১০০ গজ দূরুত্বে ছিটকে পড়ে। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার বাম পায়ের কিছু অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু ট্রেন দুর্ঘটনায় আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। তাই খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কে খবর দেন। রেলওয়ে থানা পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান ওসি নান্নু খন।

সান্তাহার জিআরপি ওসি মুক্তার হোসেন মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, বাগাতিপাড়া থানার খবরে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহত আলমগীরের বাবার ও খালার বাড়ির কারো কোনো অভিযোগ না থাকায় এদিন রাতেই তার কাছে লাশ হস্তান্তর করা হয় এবং দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় খালার বাড়ি এসে ঈদ করা হলোনা আলমগীর’র!

আপডেট সময় : ০৫:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪