ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা মান্দায় পুকুর খননের সময় মাটির নিচে অজ্ঞাত মূর্তি উদ্ধার রাণীনগরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মান্দায় নিম্নমানের উপকরণে সড়ক নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ রাজশাহী অঞ্চলে শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা: ২৯ শিক্ষককে শোকজ রাজশাহী শিক্ষাবোর্ডে ৬ বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে ২২ হাজারের বেশি বাগাতিপাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৭৩৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওসমান নামে ৩০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো মসজিদের সামনে আমিরুল ইসলামের বাড়িতে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের লোটাবাড়িয়া গ্রামের আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওসমান বাগাতিপাcoড়ার কাঁকফো গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করতে যান। কাজ করতে করতে খুব গরম অনুভূত হলে ওই বাড়ির একটি ছোট টেবিল ফ্যান হাতে নিয়ে শরীরে ও মুখে বাতাস অনুভব করছিলেন। হঠাৎ তিনি ওই বৈদ্যুতিক ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট মাটিতে লুটিয়ে পরেন। এ সময় তার সহযোগি ও ওই বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থ ও নিহতের বাড়িতে যায় বাগাতিপাড়া থানা পুলিশ। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ওসমানের ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়েই তিনি সহ সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ওসমানের পরিবার বা অন্য কারও কোন অভিযোগ না থাকায় মরদেহটির সুরাৎহাল প্রতিবেদন তোরি করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি নান্নু খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু!

আপডেট সময় : ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪