ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ

মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৪৭৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু!

এম এম মামুন, নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করতে গিয়ে পানিতে ডুবে খালাতো দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামে সরকারি একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো- মোহনপুর উপজেলার খাড়তা গ্রামের রুবেল হোসেনের ৫ বছরের ছেলে রজব আলী ওরফে শাহিন ও তার বাড়িতে বেড়াতে আসা একই বয়সের তারই খালাতো ভাই নাটোর জেলার লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে কেয়া খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রজব আলী শাহিন ও কেয়া শনিবার সকালে একসাথে খেলতে বের হয়। অনেক সময় থেকে তাদের দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। বাড়ির আশেপাশে তাদের সন্ধান করে না পেয়ে বাড়ির পাশের সরকারি পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এরই একপর্যায়ে পুকুরের পানিতে শাহীন কে ভাসতে দেখে। তাকে উদ্ধারের পর পানির নিচে থেকে কেয়াকে উদ্ধার করে তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রজব এবং কেয়া কে মৃত বলে ঘোষণা করেন।

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, তারা দুজনেই শিশু হওয়ায় তারা সাঁতার জানতো না। সে কারণে পুকিরের ধারে খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়। যেহেতু এটি একটি দুর্ঘটনা সেহেতু শিশু দুটির লাশ দাফনের অনুমতি দেয়া হছেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু!

আপডেট সময় : ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪