ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও পথসভা চারঘাটে রান্নাঘরের চুলার পাশে ৮০টির মতো বিষধর সাপ উদ্ধার বাগাতিপাড়ায় মে দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১ মহাদেবপুরে ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই

পুঠিয়ায় খড়িঘর থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় খড়িঘর থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার 

রাজশাহী প্রতিনিধিঃ
পুঠিয়ায় খড়িঘর থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার। রাজশাহীর পুঠিয়ায় নিজ বাড়ির খড়ি ঘর থেকে আমেনা বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কেওড়াজোড়া গ্রাম থেকে ওই ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমেনা বেগম ওই গ্রামের
আজিজুল্লাহর স্ত্রী ছিলেন।

সুরতহাল শেষে আমেনার মরদেহ থানায় নিয়ে আসা হয়। পরে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরায়ার্দী হোসেন বলেন, নিহতের স্বামী আজিজুল্লাহ পুলিশকে জানিয়েছেন তাদের বাড়িতে বৃহস্পতিবার রাতে মেহমান আসে।
অতিথিদের থাকার স্থান সঙ্কুলান না হওয়ায় তার স্ত্রী এক প্রতিবেশীর বাড়িতে ঘুমাতে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। সকালে খোঁজ নিয়ে জানা যায় রাতে সে ওই প্রতিবেশীর বাড়িতে যাননি।

পরে বাড়ির খড়ি ঘরের মধ্য গিয়ে দেখেন তার মরদেহ ঝুলছে। পরে তারা থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধারের পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনাটি তাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। ঠিক কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি ইডি মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুঠিয়ায় খড়িঘর থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার 

আপডেট সময় : ১০:১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২