ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

বাঘাইছড়ি থানা-সংগৃহিত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় নিপুণ চাকমা চোগা (৩৫) নামে ইউপিডিএফ প্রসিত গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুই সন্ত্রাসী। এসময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মৃত নিপুণ চাকমা বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমার ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার নামক এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন নিপুন চাকমা ও তার সহকর্মীরা। রাতের অন্ধকারে সন্ত্রাসীরা এসে নিপুণ চাকমাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। এলাকাটি দুর্গম এবং রাত হওয়ায় পুলিশ পৌঁছাতে সময় লেগেছে। সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

এদিকে, এই হত্যাকান্ডের জন্য জেএসএস এমএন লারমা গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ। তবে এই হত্যাকান্ডের দায় অস্বীকার করে জেএসএস এমএন লারমা গ্রুপ। ইউপিডিএফ প্রসিত দলের বঙ্গলতলী এলাকার সমন্বয়ক আর্জেন্ট চাকমা হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোধিপুর এলাকায় অনুষ্ঠান চলছে সেখানে ইউপিডিএফ এর বেশ কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলার সময় জেএসএস এমএন লারমা দলের দুই সন্ত্রাসী অতর্কিত গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলে নিপুণ চাকমা চোগা মৃত্যু বরন করে। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবী জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা!

আপডেট সময় : ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪