ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

রাবি ক্যাম্পাসে শুরু হয়েছে ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

রাবি ক্যাম্পাসে বই মেলার উদ্বোধন করেন রাবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি ক্যাম্পাসে শুরু হয়েছে ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সায়েন্স ক্লাবের আয়োজন শুরু হয়েছে চার দিনব্যাপী ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’ বই মেলা। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ বই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। অমর একুশে গ্রন্থ কুটির চলবে আগামী ২১ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত। মেলার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক।

আয়োজক কমিটি জানায়, এবারের বইমেলায় ২০টি স্টলে প্রায় ৩০ হাজার বই স্থান পেয়েছে। বাংলা সাহিত্যের এক বিশাল ভান্ডার রয়েছে এবারের বইমেলায়। এছাড়া বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামি বই, কমিকস, শিশুতোষ ও কিশোরসমগ্র, অলিম্পিয়াডের বই, মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স। সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক, শিক্ষার্থী ও লেখক-লেখিকাদের লিখিত বই নিয়েও একটি বিশেষ স্টল রয়েছে এবারের মেলায়।

এবারের মেলায় প্রথমা প্রকাশন, সমকালীন প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জ্ঞানকোষ প্রকাশনী, সূর্যোদয় প্রকাশনী, পারিজাত প্রকাশনীসহ প্রায় ২০টি প্রকাশনী রয়েছে। এই মেলায় মোড়ক উন্মোচনেরও সুযোগ রাখা হয়েছে। মেলায় পছন্দের বই ক্রয় করতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সাফি। তিনি বলেন, ‘সকাল থেকে বই মেলায় পছন্দে বই কিনতে চলে এসেছি। আমার সায়েন্স ফিকশনের বই খুব পছন্দ। সকাল থেকেই স্টলগুলো ঘুরে দেখছি। এখনো বই কেনা হয়নি তবে দুটো বই পছন্দ হয়েছে আমার।’

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সালমা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বই মেলায় ঘুরে ঘুরে পছন্দের বই খুঁজতে খুব ভালো লাগে। উদ্বোধনের আগেই আমি বই মেলায় চলে এসেছি। অনেকগুলো স্টল ঘুরে দেখা হয়েছে। তিনটা বই পছন্দ হয়েছে, তবে ছাত্রজীবনে আর্থিক সংকট থাকায় পছন্দ হলেও অনেক বই কিনতে পারিনা আমরা।’

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়কত বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। তাই তো বর্তমান স্মার্টফোনের যুগে মানুষকে বই পড়তে আগ্রহী করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এবার পঞ্চমবারের মতো আয়োজন করছে অমর গ্রন্থ কুটির-২০২৪। আমরা এই বইমেলায় পাঠক ও লেখকের অনেক সাড়া পেয়ে থাকি। গত বছর প্রায় ১২লাখ টাকার বিক্রি করা হয়, বই বেশি থাকায় এবার বিক্রি আরও বেশি হবে বলে জানান তিনি।

সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সায়েম আলম বলেন, পঞ্চমবারের মতো সায়েন্স ক্লাবের সদস্যরা বই মেলার আয়োজন করেছে। এবারের মেলায় বিভিন্ন প্রকাশনা থেকে আমাদের এখানে বই এসেছে। ২০টি স্টলে প্রায় ২০ হাজার বই আমরা ডিসপ্লে করেছি ইতোমধ্যে। আরও কয়েকটি প্রকশানী রাস্তায় আছে, তারাও এসে এখানে অংশ নিবেন। সকালে উদ্বোধন করা হয়েছে, আশা করছি দুপুরের পর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়বে। তাদের ডাকে সাড়া পেয়ে প্রতিবছর আমরা বই মেলার আয়োজন করে থাকি। ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি ক্যাম্পাসে শুরু হয়েছে ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’!

আপডেট সময় : ০৮:০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪