ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

রাণীশংকৈলে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন; আজ থেকে পুজা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ৬৬৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে শারদীয় দুর্গোৎসবের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।
সোমবার ভোর থেকে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে । এবার রাণীশংকৈলে ৫৪টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে।
পঞ্জিকানুযায়ী আগামী ১১অক্টোবর শুভ শারদীয় দূর্গোৎসব মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ১৫ই অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দূর্গৎসবের ইতি ঘটবে এবং দুর্গাতিনাশিনী দেবী দূর্গা মর্ত্যলোক ছেড়ে স্বর্ণ শিখরে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন। পেছনে ফেলে যাবেন ভক্তদের শ্রদ্ধা ও আনন্দমাখা অশ্রুজল। রেখে যাবেন আগামী বছরের ফিরে আসার অঙ্গীকার। রাতদিন রং তুলির কাজ ও প্রতিমার অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ইতিমধ্যে উপজেলার সনাতন ধর্মলম্বীদের সর্বত্রই শুরু হয়েছে দুর্গাৎসবের ঘনঘটা। দেবী দূর্গাকে স্বাগত জানাতে মন্ডবগুলোতে চলছে সাজসাজ রব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সামিয়েল মার্ডি জানান, প্রত্যেক পূজা উদ্‌যাপন কমিটিকে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি  ছবিকান্ত দেব বলেন, শারদীয় দুর্গোৎসবে সব প্রস্তুতি শেষ করেছি আমারা। বৈশ্বিক মহামারী করোনার থাবায় গত বছর কঠোর বিধি নিষেধ মেনে শুধু পূজা অর্চনা করা হয়েছে। এবারেও কেন্দ্রের দেয়া বিধি নিষেধ মেনে মন্ডবগুলোতে পূজা অর্চনা করা হবে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামী শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস জাহিদ ইকবাল বলেন, ইতিমধ্যে পূজা উৎসব সফল করার লক্ষ্যে সব পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সম্পাদককে নিয়ে মতবিনিময় করা হয়েছে। মণ্ডপগুলোর নিরাপত্তায় পূজা উদ্‌যাপন কমিটি স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। সেগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার সদস্য থাকছেন। এ ছাড়া দুই ইউনিয়ন নিয়ে পুলিশ সদস্যদের একটি করে টহল টিম কাজ করবে।

October 11, 2021
রাণীশংকৈলে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন; আজ থেকে পুজা শুরু
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীশংকৈলে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন; আজ থেকে পুজা শুরু

আপডেট সময় : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১