ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

মহাদেবপুরে স্ত্রীকে জবাই করে হত্যা করা ঘাতক স্বামী আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

মহাদেবপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী আমজাদ হোসেন আটক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে স্ত্রীকে জবাই করে হত্যা করা ঘাতক স্বামী আটক!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে চাঞ্চল্যকর চাতালকন্যা লাইলী বেগমকে জবাই করে হত্যা মামলায় থানা পুলিশ লাইলীর ঘাতক স্বামী আমজাদ হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে। তিনি জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের মৃত ছমির উদ্দিন মন্ডলের ছেলে। বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টায় থানা পুলিশ তাকে নওগাঁ শহর থেকে আটক করে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় থানা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমজাদ হোসেনকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে গত ৩ ডিসেম্বর পূর্বরাত ২টায় চাতালের ঘরে আমজাদ হোসেন তার ঘুমন্ত স্ত্রীকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান বলে স্বীকার করেছেন। বিকেলে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান।

উল্লেখ্য, মান্দা উপজেলার শিয়াটা গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত বাগাচারা গ্রামের আব্দুর রহমানের ভাড়া নেয়া চাউল কলে শ্রমিকের কাজ করতেন এবং চাতালের একটি ঘড়ে থাকতেন। ৩ ডিসেম্বর দুপুরে সেই ঘর থেকে থানা পুলিশ লাইলী বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে। এব্যাপারে নিহতের ভাই আব্দুস সামাদ প্রাং বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে স্ত্রীকে জবাই করে হত্যা করা ঘাতক স্বামী আটক!

আপডেট সময় : ০৩:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩