বঙ্গমাতা এঁর জন্মবার্ষিকীতে পুলিশ কমিশনারের শ্রদ্ধা জ্ঞাপন
- আপডেট সময় : ০৫:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

বঙ্গমাতা এঁর জন্মবার্ষিকীতে পুলিশ কমিশনারের শ্রদ্ধা জ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গমাতা এঁর জন্মবার্ষিকীতে পুলিশ কমিশনারের শ্রদ্ধা জ্ঞাপন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের ৮ আগস্ট বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এ মহীয়সী নারী জন্মগ্রহণ করেন।
দিনটি উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীতে পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনার জেলা প্রশাসন রাজশাহী’র আয়োজনে সকাল ১০.৩০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ”সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) মো: মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।























