ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে বাক প্রতিবন্ধি ফুপু ও ভাতিজির মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

দুর্গাপুরে পানিতে ডুবে ফুপু ও ভাতিজির মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে বাক প্রতিবন্ধি ফুপু ও ভাতিজির মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে বাক প্রতিবন্ধি ফুপু ও ভাতিজির মৃত্যু! রাজশাহীর দুর্গাপুর উপজেলা চত্বরে পুকুরের পানিতে পড়ে গিয়ে প্রতিবন্ধী ফুপু ও ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রথমে আট বছরের ভাতিজি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে তুলতে গিয়ে ফুপুও পানিতে পড়ে ডুবে যান। এতে দুই জনেরই মৃত্যু হয়। তারা দুজনেই বাক প্রতিবন্ধি। শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ পুকুর থেকে ওঠায়।

পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া দুই জনের মধ্যে এক জনের নাম মেঘা খাতুন (৮) ও অন্য জনের নাম হিরা খাতুন (২৪)। মেঘা রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের মোরশেদ আলীর মেয়ে এবং হিরা এরশাদ আলীর মেয়ে। তারা পরস্পর সম্পর্কে আপন ফুপু ও ভাতিজি।
দুর্গাপুর উপজেলা চত্বরের দেয়াল ঘেঁষেই তাদের বাড়ি। পাশেই মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। ঘটনার সময় শ্রমিকরা সবাই কাজ করছিলেন। দূর থেকে তারা এই ঘটনাটি দেখেছেন। কিন্তু তারা আসার আগেই এ দুই জন পুকুরের পানিতে ডুবে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলা চত্বরের পুকুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশেই মসজিদ নির্মাণ হচ্ছে। শ্রমিকরা দূর থেকে সবকিছুই দেখেছেন। কিন্তু তারা এসে উদ্ধার করার আগেই এই ঘটনা ঘটে।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মেঘা টয়লেট থেকে ফিরে পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। বিষয়টি দেখে তার ফুফু এসে তাকে ওঠানোর চেষ্টা করেন। তবে তিনিও পড়ে যান। তিনিও আর উঠে আসতে পারেননি। এতে পুকুরের পানিতে ডুবে দুই জনেরই মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে বাক প্রতিবন্ধি ফুপু ও ভাতিজির মৃত্যু!

আপডেট সময় : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩