ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

রাসিক নির্বাচনে ভোটকেন্দ্রে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

আরএমপির পুলিশ কমিশনার আনিসুর রহমান

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিক নির্বাচনে ভোটকেন্দ্রে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাসিক নির্বাচনে ভোটকেন্দ্রে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা! রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) সকালে রাসিক নির্বাচন উপলক্ষে আরএমপির পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে আরএমপির পুলিশ কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, সব কেন্দ্রগুলোকেই গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। কোনো রকম বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হবে না। আগামীকাল বুধবার ভোট গ্রহণকালে ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবেন প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য।

তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন হবে একটি মডেল স্বরূপ। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করার কেনো সুযোগ নেই। বাংলাদেশ পুলিশ এখন স্মার্ট পুলিশ। এবারের সিটি নির্বাচনে এর প্রতিফলন ঘটবে।
এ সময় নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ এবং ৭টি সাধারণ ভোটকেন্দ্র। আমরা সব কেন্দ্রগুলোকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রতিটি কেন্দ্র এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশের পাশা পাশি বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে।’

এ সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-পরিচালক কামরুন নাহার, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচনে ভোটকেন্দ্রে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা!

আপডেট সময় : ০৩:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩