ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকীর মৃত্যুবার্ষিকী পালন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা মির্জা আবদুল বাকীর মৃত্যুবার্ষিকী পালন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকীর মৃত্যুবার্ষিকী পালন!

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুর বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকীর মৃত্যুবার্ষিকী পালন! মহান স্বাধীনতাযু্দ্ধকালীন শাহজাদপুর থানা কমান্ডের অধিনায়ক ও শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মির্জা আবদুল বাকীর ৯ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহাজাদপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।

এ সময় তিনি বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী মির্জা শাহজাদপুরের জন্য অনেক কাজ করে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের আলোকে সমাজ গড়ার চেষ্টা করেছেন। আমাদেরকে তার আলোয় আলোকিত হতে হবে।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আবুল কাশেম। এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য কে এম নাছির উদ্দীন, ইলিমগীর মাসুদ জেম, শামসুল আলম সহ শাহজাদপুর প্রেসক্লাবের সদস্য ও শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বাকী মির্জা মহান মুক্তিযুদ্ধে শাহজাদপুর থানার অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন অধিনায়ক ছিলেন। এমনকি স্বাধীনতা পরবর্তী সময়ে শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়ন ও টাউন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।
উক্ত অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র-সহ সভাপতি আবুল কাশেম।
এর পূর্বে সকালে শাহজাদপুর প্রেসক্লাবে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রেসক্লাবের সদস্য বৃন্দ কালোব্যাজ ধারণ করেন এবং প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি সহ সবাই তার প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকীর মৃত্যুবার্ষিকী পালন!

আপডেট সময় : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩