ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬ দুই বছর পর ইন্টার্নশিপে গিয়ে রামেক হাসপাতালে অবরুদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজতে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুঠিয়ায় অটোচালককে হত্যা করে যাত্রীর টাকা ছিনতাই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া থানা- ছবি সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় অটোচালককে হত্যা করে যাত্রীর টাকা ছিনতাই!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
পুঠিয়ায় অটোচালককে হত্যা করে যাত্রীর টাকা ছিনতাই! রাজশাহীর পুঠিয়ায় অটোভ্যানের যাত্রীর হাত-পা বেঁধে ভ্যান চালককে জবাই করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা সাথে থাকা ভ্যানযাত্রী সবজি বিক্রেতা আব্দুল আওয়ালের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে ভ্যান চালকের কলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ মে) ভোরে উপজেলা জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া ঢালান বাজারের পাশে এ ঘটনা ঘটে।

পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল হাসান, থানার ওসি ফারুক হোসেন, সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ওই ভ্যানচালকের নাম কুদ্দুস আলী (কালু) (৩৫)। তিনি কালু চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে। আর সবজি বিক্রেতা আওয়ালের বাড়ি পুঠিয়া সদরের কান্দ্রা গ্রামে।

সবজি বিক্রেতা আব্দুল আওয়াল বলেন, আমি পুঠিয়া রাজবাড়ি বাজারে সবজির ব্যবসা করি। আর প্রতিদিন ভোরে বিভিন্ন বাজার থেকে সবজি কিনে আনি। ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে নাটোর তেবাড়িয়া হাঁটে যাচ্ছিলাম। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন অপরিচিত লোক আমাদের গতিরোধ করেন। এ সময় দুর্বৃত্তরা আমাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যান। এরপর কালুর কাছে ভ্যানের চাবি চাইলে তিনি দূরে চাবি ছুড়ে ফেলে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ হাত পা বেঁধে ফেলে। এরপর ছুরি দিয়ে তাকে জবাই করে। তারা আমার কাছে থাকা ৪ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়। এ সময় আমি কান্নাকাটি শুরু করলে তারা আমার হাত-পা বেঁধে রেখে চলে যান।
স্থানীয় বাসিন্দা নয়ন আলী বলেন, সকালে মহাসড়কের পাশ দিয়ে লোকজন হাঁটাহাঁটি করছিল। এ সময় পাশের জমি থেকে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। পরে সেখানে গিয়ে একজনকে জবাই করা ও অপর একজনের হাত-পা বাঁধা অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। ক্রাইম সিনে ছুরি পড়ে থাকতে দেখা গেছে। আলামত উদ্ধারে সিআইডিকে ডাকা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে অভিযুক্তদের শনাক্তে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

May 21, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় অটোচালককে হত্যা করে যাত্রীর টাকা ছিনতাই!

আপডেট সময় : ০৯:১৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩