পঞ্চগড়ে হাওয়া মেশিন বিস্ফোরণে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ ৪৬০ বার পড়া হয়েছে

উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে গাড়ির চাকায় হাওয়া দেয়ার মেশিন বিস্ফোরণে মোঃ মামুন হক (২৫ ) নামের এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে আরো দুজন । ১৮ ডিসেম্বর শনিবার সকালে তেতুলিয়া উপজেলার ভজনপুর পেট্রোল পাম্পের সামনে রবিউলের দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকালে রবিউলের দোকানে মামুন হক ট্রাকের চাকায় হাওয়া চেক করতে গেলে এক পর্যায়ে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিনের টাঙ্কি বিস্ফোরিত হয়ে উপজেলার সাতমেরা ইউনিয়নের যাবরীদোয়ার গ্রামের তহিদ উদ্দিনের ছেলে মোঃ মামুন হকের মৃত্যু হয় এবং ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩০) ও সদরের নিমনগর গ্রামের মকলেসুর এর ছেলে নাজমুল (১৬) গুরুতর আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর মামুনের মৃত্যু হয়। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে নাজমুলকে রংপুর মেডিকেলে পাঠানো হয় এবং পরে রবিউলের অবস্থা আশঙ্কাজনক হয়ায় তাকেও রংপুর মেডিকেলে পাঠানো হয়। এ ব্যাপারে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ মাহাবুবুল আলম মিলন জানান, টাঙ্কি বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং দোকানের মালিক ও কর্মচারীসহ দুইজন আহত হয়েছেন। তাদের একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রবিউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকেও রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।




















