রাণীশংকৈলে তিনদিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন!
- আপডেট সময় : ০৫:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে তিনদিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে তিনদিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন! কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্ধোধন করেছেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। মঙ্গলবার (৯ মে) বিকাল ৪টায় মেলার উদ্বোধন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় উপজেলা পরিষদের চত্বর থেকে। র্যালী টি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে লাল ফিতা কেট মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ৩নং হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, ৮নং নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবুর রহমান উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম সাবেক প্রেস ক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক কৃষাণি বৃন্দ।
এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাণীশংকৈল উপজেলার বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ১১ মে পর্যন্ত। মেলায় ১৬টি স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে।




















