সংবাদ শিরোনাম ::
ইএসডিও’র আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ৪৭৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উত্তরবঙ্গের স্বনামধন্য ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগিতায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা, রাণীশংকৈল উপজেলা, পীরগঞ্জ উপজেলা এবং লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় দিবসটি পালন করে।
এ সকল এলাকায় উন্নয়নে যুব সমাজ কাযক্রমে আলোচনা সভা ও মানববন্ধন সভায় স্থানীয় প্রশাসন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। সংস্থা কর্তৃক এধরণের উদ্যোগ ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ব্যাপক ভুমিকা রাখবে বলে মনে করেন এলাকার মানুষ।

December 10, 2021
ইএসডিও’র আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















