ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনোয়ারায় কেইপিজেডের বৃষ্টির ঢলে মেরিন একাডেমি সড়ক বিচ্ছিন্ন, তলিয়ে গেছে সিইউএফএল সড়ক তিন দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে চট্টগ্রাম, জনজীবন বিপর্যস্ত বাগাতিপাড়ায় খালের মাটি নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্ব, মারধরের অভিযোগ বাগাতিপাড়ায় সাড়ে ২৪ লাখ টাকার ড্রেন প্রকল্প নিয়ে প্রশ্ন, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রক্তযোদ্ধার মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

নিহত রক্তযোদ্ধা সেলিম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রক্তযোদ্ধার মৃত্যু!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রক্তযোদ্ধার মৃত্যু! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (২৬) নামে এক যুবকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংকের দারিদ্র ফান্ডের সদস্য। নিহত সেলিম ওই ইউনিয়নের গাংগুয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়নের আবুল কালাম আজাদ। পরিবারের সদস্যরা জানান, দুপুরবেলা কৃষিমাঠ থেকে ফিরে নিজ ঘরে ফ্যান লাগানোর সময় সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা সেলিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান মিঠুন বলেন সত্যিই সেলিমের মত একটি সদস্যকে হারিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তিনি নিয়মিত ভাবেই স্বেচ্ছায় রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন।

রানীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রক্তযোদ্ধার মৃত্যু!

আপডেট সময় : ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩