ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রাণীনগরে ভিপি সম্পত্তিতে বিল্ডিং নির্মানের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ৩৯২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর উপজেলার জলকৈ গ্রামে সরকারী বিধি-নিষেধ অমান্য করে ভিপি সম্পত্তিতে বিল্ডিন নির্মান করার অভিযোগ ওঠেছে। ওই গ্রামের রবির ছেলে লক্ষন রবিদাস ও ভরত নামে দুই ভাই এই ভবন নির্মান অব্যাহত রখেছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো সাংবাদিকদের বলেন, ভবন নির্মান করলে উচ্ছেদ করা হবে।
স্থানীয় সুত্রে জানাগেছে, জলকৈ মৌজার ৬৩৪ দাগে প্রায় ৩৩ শতক সম্পত্তি সরকারের ভিপি সম্পত্তি হিসেবে রেকর্ড ভুক্ত রয়েছে। লক্ষন ও ভরতের বাবা রবিদাসকে ওই গ্রামের লোকজন কঞ্চির বেড়া দিয়ে ঘর নির্মান করে বসবাস করার সুযোগ দেয়। তাদের দখলিয় ওই সম্পত্তি সরকারের ভিপি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত থাকায় স্থানীয় শিব-কালী মন্দিরের আওতা ভুক্ত ছিল। সেখানে বসবাস করাকালে দীর্ঘ বছর পর হঠাৎ করেই ইট দিয়ে বিল্ডিং নির্মান শুরু করে। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় ভূমি অফিস থেকে বিল্ডিং নির্মান না করতে এবং যে টুকু করেছে তা অপসারন করে নিতে নোটিশ প্রদান করা হয়। এর পরেও সরকারী বিধি-নিষেধ অমান্য করে বিল্ডিং নির্মান অব্যাহত রেখেছে। তবে রবিদাসের ছেলে লক্ষ রবিদাস মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, সরকারী অনুমতি ও নিয়ম নীতি মেনেই সেখানে বিল্ডিং করছি। তিনি দাবি করে বলেন, প্রায় ৬০/৬৫ বছর আগে থেকে আমরা সেখানে বসবাস করে আসছি। নিয়ম ভঙ্গ করে কোন কিছু করছিনা।
এব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো বলেন, ভিপি সম্পত্তিতে বিল্ডিং নির্মানের কোন বিধান নেই। তবে সরকারী অনুমতি সাপেক্ষে আধা-পাকা বাড়ী করতে পারে। ওই বিল্ডিং নির্মান হচ্ছে এমন অভিযোগ জানানর পর অপসারণ করতে নোটিশ দিয়েছিলাম। তার পরেও যদি বিল্ডিং নির্মান অব্যাহত রাখে তাহলে নিয়ম মেনে উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীনগরে ভিপি সম্পত্তিতে বিল্ডিং নির্মানের অভিযোগ

আপডেট সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১