সাপাহারে গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা!
- আপডেট সময় : ০৫:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

সাপাহারে গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা! নওগাঁর সাপাহার আশীষ ভগত (৩১) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত আশীষ ভগত উপজেলা সদরের তুলাপট্টি এলাকার বিছানা ব্যবসায়ী রতন ভগতের ছেলে বলে জানা গেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ মার্চ) দুপুরে পারিবারিক কলহের জের ধরে আশীষ তার শয়নঘরে দুপুর ১২ টার দিকে প্রবেশ করে।
পরে বিকেল ৩টার দিকে বাড়ীর লোকজন তাকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে যায়।তার পরিবারের লোকজন দরজায় ধাক্কাধাক্কি করতে থাকে। সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করলে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে। তাৎক্ষণিক তাকে ফাঁস থেকে নামালে দেখতে পায় তার মৃত্যু হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেন এবং লাশের সুরত হাল রিপোর্টে তৈরী করেন। পরে লাশ থানা হেফাজতে নেন। এবিষয়ে সাপাহার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
















