ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী

দুর্গাপুরের ফরহাদ যশোরে গিয়ে আত্মহত্যা করেছে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

মৃত কলেজ ছাত্র ফরহাদ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুরের ফরহাদ যশোরে গিয়ে আত্মহত্যা করেছে!

নিজস্ব প্রতিবেদক:
দুর্গাপুরের ফরহাদ যশোরে গিয়ে আত্মহত্যা করেছে! রাজশাহীর দুর্গাপুর উপজেলার ফরহাদ মোল্লা (২১) নামের এক কলেজছাত্র তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার আগে মা-বাবাকে বলেছিলেন বন্ধুর সঙ্গে যশোরে বেড়াতে যাচ্ছেন। কিন্তু সেখানে বেড়াতে না গিয়ে প্রেমিকাকে আনতে গিয়েছিলেন ফরহাদ মোল্লা (২১)। তার প্রেমিকা আসতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষোভে সেখানে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৮ মার্চ) বিকেল তিনটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ফরহাদের লাশ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিষপানে ফরহাদের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার দুই চাচা নাঈমুল ইসলাম ও রেজাউল করিম। ফরহাদ মোল্লা রাজশাহীর দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামের মোস্তাকিন মোল্লার ছেলে। তিনি ধরমপুর মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এদিকে একমাত্র ছেলে ফরহাদকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা। ছেলে হারানোর শোকে তার পরিবারে চলছে শোকের মাতম।
ফরহাদের চাচা নাঈমুল ইসলাম জানান, ফরহাদ যশোরের ঝিকরগাছা উপজেলার এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে সম্পর্ক করেছিলেন। ফরহাদের সঙ্গে রাজশাহীতে আসতে চেয়েছিলেন ওই ছাত্রী। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে মোবাইল ফোনে ওই ছাত্রী তাদের সম্পর্ক প্রত্যাখ্যান করায় মানসিকভাবে ভেঙে পড়েন ফরহাদ। এরপর গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝিকরগাছা ব্রিজের ওপর দাঁড়িয়ে বিষপান করেন তিনি।
নাঈমুল বলেন, ‘ওই ছাত্রী সম্পর্ক প্রত্যাখ্যান করায় ফরহাদ বিষপান করে আত্মহত্যা করেছে।’ ফরহাদ যশোরের ঝিকরগাছা ব্রিজের ওপর দাঁড়িয়ে বিষপান করেন বলে দাবি করে নাঈমুল আরও বলেন, ‘বিষপানের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘মা-বাবাকে বন্ধুর সঙ্গে বেড়াতে যাচ্ছি বলে গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় ফরহাদ। পরে যশোরের ঝিকরগাছা উপজেলায় গিয়ে আত্মহত্যা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরের ফরহাদ যশোরে গিয়ে আত্মহত্যা করেছে!

আপডেট সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩