ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘কল্লা’ আটক, আদালতে সোপর্দ লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, প্রবাসীদের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা সিংড়ায় দু/র্ধ/র্ষ চু’রি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৬টি ট্রান্সফরমার উধাও সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ

কাপ্তাইয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন বৃদ্ধ আবু তাহের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপ্তাইয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন বৃদ্ধ আবু তাহের!

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:
কাপ্তাইয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন বৃদ্ধ আবু তাহের! রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেপিএম বারঘোনিয়া কাটা পাহাড় এলাকায় ঘরে আগুন লেগে আগুনে দগ্ধ হয়ে মোঃ আবু তাহের (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত থাকায় ঘর হতে বের হতে পারেন নাই বলে জানান তাঁর পরিবারের সদস্যরা।

বুধবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া।

নিহত বৃদ্ধ মোঃ তাহের মৃত আব্দুল খলিল এর পুত্র।
আগুন লাগার সময় তাঁর স্ত্রী এবং ছেলেমেয়েরা পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর আত্মীয় বাড়ীতে ছিলেন বলে জানান ইউপি সদস্য স্বপন বড়ুয়া।

ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এর নেতৃত্বে একটি দল ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে আসে রাত ২ টায় ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে টিন ও বাঁশ দ্বারা নির্মিত ঘর পুরাটি ভস্মিভূত হয় এবং ঐ বৃদ্ধা আগুন পুড়ে দগ্ধ হয়ে ঘরেই মারা যান।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী জানান, আমরা রাত ১ টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২ টা ১০ মিনিটে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহ ঘটনাস্থলে গিয়ে ২ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ততক্ষণে ঘরটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায় এবং আগুনে পুড়ে ঘরের মধ্যে ঐ বৃদ্ধ লোকের মৃত্যু হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে তিনি জানান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে কাপ্তাই থানা পুলিশ এর একজন এস আই এর নেতৃত্বে পুলিশ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। ওসি আরোও জানান, লাশটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে এবং আজ (বুধবার) ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাপ্তাইয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন বৃদ্ধ আবু তাহের!

আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩