ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

মহাদেবপুরে মদ্যপ অবস্থায় পুকুরে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে মদ্যপ অবস্থায় পুকুরে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে মদ্যপ অবস্থায় পুকুরে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু! নওগাঁর মহাদেবপুরে মদ্যপ অবস্থায় পুকুরে মাছ ধরতে গিয়ে প্রণয় সরকার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের তাতারপুর সরকার পাড়া গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের ছেলে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী বন্দনা রাণী সরকার জানান, তার স্বামী বুধবার দিবাগত রাতে খাবার পর বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য জাল নিয়ে বেরিয়ে আর ফিরে আসেননি। সকালে পুকুর পাড়ে জাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুকুরের পানিতে নেমে তার খোঁজ করতে থাকেন। সকাল সাড়ে ৭টায় তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, নিহত প্রণয় প্রায়ই নেশাদ্রব্য গ্রহন করতেন। মদ্যপ অবস্থায় মাছ মারতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যান বলে তাদের ধারণা। গতবছর এই দিনে তার ছেলে পিনাকি সরকার (৩২) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছিল। ছেলের মৃত্যুবার্ষিকীর দিনেই পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এব্যাপারে কেউ কোন অভিযোগ দায়ের করেননি।

February 9, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাদেবপুরে মদ্যপ অবস্থায় পুকুরে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু!

আপডেট সময় : ১২:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩