তানোরে স্কুল কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি!
- আপডেট সময় : ০২:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

তানোরে স্কুল কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি!
তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
তানোরে স্কুল কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি! রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক (কর্মচারী) মহসিন আলী বাবুর বিরুদ্ধে নানা অপকর্মের অভিয়োগ উঠেছে।
তার অপসারণের দাবিতে বিক্ষুব্ধ অভিভাবক মহল একট্টা হয়ে আগামি ৮ ফেব্রুয়ারী বুধবার প্রকাশনগর বাজারে মানববন্ধন কর্মসুচি ঘোষণা করেছেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারী সোমবার প্রায় অর্ধশতাধিক অভিভাবকের স্বাক্ষরিত লিখিত অভিযোগ স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দিয়েছেন। এছাড়াও প্রধান শিক্ষক ছুটি ব্যতিত নীতিমালা লঙ্ঘন করে প্রায় দুই বছর যাবত অনুপস্থিত রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এদিকে এলাকাবাসীর লিখিত অভিযোগে বলা হয়েছে, কর্মচারী মহসিন আলী বাবু বিদ্যালয়ের ঘরে মাদকসেবন করে, বিভিন্ন সময় মাতাল হয়ে বিদ্যালয়ের মাঠে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি,অন্য নারির ঘরে আপত্তিকর অবস্থায় আটক, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মারপিট ও শ্লীলতাহানিসহ নানা অভিযোগ করা হয়েছে। এসব কারণে কোমলমতি শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এঘটনায় এলাকার অভিভাবক মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে, বিরাজ করছে চরম ক্ষোভ-অসন্তোস।
স্থানীয় অভিভাবক ফিরোজ আলী, বেলাল হোসেন, কাউসার আলী রয়েল ও মেজানুর রহমান অভিযোগ করে বলেন, বাবু একটা লম্পট চরিত্রের লোক আমরা তার অপসারণ চাই। তাকে অপসারণ করা না হলে তারা তাদের ছেলে-মেয়েদের এই স্কুলে আর লেখাপড়া করাবেন না।এবিষয়ে জানাতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি সভাপতিকে অবগত করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে মহসিন আলী বাবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি প্রতিহিংসার শিকার। এবিষয়ে স্কুলের সভাপতি শরীফ খাঁন বলেন, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে দেখা হবে।




















