ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

সিংড়ায় জমি নিয়ে বিরোধে আহত মিঠু’র মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় জমি নিয়ে বিরোধে আহত মিঠু’র মৃত্যু!

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত মিঠু ফকির (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিঠু উপজেলার কালিনগর গ্রামের সালাম ফকিরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সিংড়স উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামে জমি নিয়ে কৃষক মিঠু ফকির ও তার চাচাতো ভাই জসিম উদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মিঠু ফকির ও তার বাবা সালাম ফকির গুরুত্বও আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত মিঠু নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিংড়ায় জমি নিয়ে বিরোধে আহত মিঠু’র মৃত্যু!

আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩