পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভে ধাওয়া পাল্টা ধাওয়া, নিহত ১, আহত অর্ধশত!
- আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ২০৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভে ধাওয়া পাল্টা ধাওয়া, নিহত ১, আহত অর্ধশত!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভে ধাওয়া পাল্টা ধাওয়া, নিহত ১, আহত অর্ধশত! কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে ১০ দফা দাবিতে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। প্রায় ২ ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়া, গাদানি গ্যাস টিয়ারসেল, ইট পাটকেল নিক্ষেপে ইউনিয়ন বিএনপি নেতা আরেফিন নিহত হন। এছাড়া পুলিশ সহ আহত হয় প্রায় অর্ধশত।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দ্রব্যমুল্য বৃদ্ধি সহ সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবি নিযে জেলা বিএনপির কার্যালয়ে ৫ উপজেলা থেকে মিছিল নিয়ে একেএকে এসে জোড় হয় বিএনপির নেতা কর্মীরা।
জেলা বিএনপির কার্যলয় থেকে দুপুর সোয়া দুইটায় মিছিল বের করা হলে, পুলিশের বাধার মুখে পড়ে নেতা কর্মীরা, প্রায় ২ ঘন্টা থেকে চলে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া।
বন্ধ হয়ে যায় শহরের দোকান পাট। এছাড়াও হঠাৎ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে যাত্রীসহ গাড়ি চালকরা।
এসময় বিএনপিৱ নেতাকর্মীরা জানান, পুলিশের ধাওয়া, লাঠিপিটায় আহত হয় ইউনিয়ন বিএনপি যুগ্ন আহব্বায়ক আব্দুর রশিদ আরেফিন, আহত অবস্থায় নেতাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




















