ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ

২২ দিনেও বাড়ি ফিরেনি এসএসসি পরীক্ষার্থী; কান্না থামছেনা বাবার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়া থানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২২ দিনেও বাড়ি ফিরেনি এসএসসি পরীক্ষার্থী; কান্না থামছেনা বাবার!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
২২ দিনেও বাড়ি ফিরেনি এসএসসি পরীক্ষার্থী; কান্না থামছেনা বাবার! গত মে মাসের ১৭ তারিখে ছিল এসএসসি ও সমমানের ভুগোল পরীক্ষার। সেই পরীক্ষা দেয়ার জন্য অন্যান্য দিনের মতো বাড়ি থেকে বের হয় নাটোরের বাগাতিপড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী। কিন্তু ২২ দিন অতিবাহিত হলেও ওই দিনের পরীক্ষা দিয়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। তার এভাবে নিখোঁজ হওয়ায় কান্না থামছেনা চা বিক্রেতা বাবার। চা বিক্রেতা তার আদরের মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে না পেয়ে এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা এই প্রতিবেককে মুঠোফোনে জানান, গত ১৭ মে ভুগোল বিষয়ের পরীক্ষায় অংশ নিতে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উদ্যেশে তার মেয়ে সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর পরীক্ষা শেষে অতিরিক্ত গরমের কারণে তার এক বান্ধবীর বাড়িতে বিশ্রাম নেয়। কিছু সময় পর বাড়ি ফেরার কথা বলে বান্ধবীর বাড়ি থেকে বের হলেও সে আর নিজের বাড়িতে ফিরেনি। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে গত ২১ মে থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। সে নিখোঁজের পর থেকে তিনটি বিষয়ের এবং ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি বলেও জানান তিনি।
তিনি আরো জানান, বান্ধবীর বাড়িতে থাকা অবস্থায় ওই বান্ধবীর ফোন থেকে এক ছেলের সাথে তার মেয়ে কথা বললেও সেই ছেলে নিজ বাড়িতে আছে। সেকারণে তার মেয়ের প্রেমের সম্পর্ক কোন ছেলের সাথে ছিল এখন পর্যন্ত এমন তথ্য পাননি তারা। বর্তমানে পাগলপ্রায় বাবা এখন পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন। মেয়েকে না পেয়ে কান্না থামছে না তমালতলা বাজারের চা বিক্রেতা বাবার।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খাঁন বলেন, নিখোঁজ পরীক্ষার্থীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। প্রেমঘটিত বিষয় আছে কিনা সে বিষয় খতিয়ে দেখাসহ সবদিক বিবেচনায় নিয়ে স্কুল শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ জোড়ালো কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যেই নিখোঁজ পরীক্ষার্থীর সন্ধান পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২২ দিনেও বাড়ি ফিরেনি এসএসসি পরীক্ষার্থী; কান্না থামছেনা বাবার!

আপডেট সময় : ০৯:৩০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩