ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ

১১ মাদক মামলার আসামী আক্কাস ভারত সীমান্তে গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২১২ বার পড়া হয়েছে

রাজশাহীর শীর্ষ মাদক ব্যবসায়ী আক্কাস ভারত সীমান্তে গ্রেপ্তার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১১ মাদক মামলার আসামী আক্কাস ভারত সীমান্তে গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক:
১১ মাদক মামলার আসামী আক্কাস ভারত সীমান্তে গ্রেপ্তার! ভারতের সীমান্ত এলাকা থেকে রাজশাহীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১১ মাদক মামলার আসামী আক্কাস আলী (৪৬) কে গ্রেপ্তার করেছে আরএমপি কাঁটাখালি থানা পুলিশ। রোববার (১৩ আগস্ট) সকালে কাঁটাখালি থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার ভোর সাড়ে ৪ টার দিকে কাঁটাখালি থানার ভারত সীমান্তের ১০ নাম্বার চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, রাজশাহী শীর্ষ মাদক ব্যবসায়ী কাঁটাখালি থানার চরখিদিরপুর গ্রামের মৃত ইমরান আলীর ছেলে আক্কাস আলী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি মাদক মামলা রয়েছে। বেশ কিছু মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও দীর্ঘদিন যাবত তিনি পলাতক ছিলেন। পালিয়ে কখনও ভারত ও বিভিন্ন স্থানে থাকার কারনে তাকে দীর্ঘ দিন পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

গোপন সংবাদের ভিত্তিতে মতিহার জোনের এডিসি একরামুল হকের নেতৃত্বে থানার ওয়ারেন্ট অফিসার এসআই চঞ্চলসহ পুলিশের একটি টিম ভারত সীমান্ত এলাকা ১০ নাম্বার চর এলাকায় অভিযান চালিয়ে ভোর সাড়ে ৪ টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, বলে জানান মতিহার জোনের এডিসি একরামুল হক।
গ্রেপ্তারকৃত আক্কাসের স্ত্রী জানান, শনিবার ভোর ৪ টার দিকে ১৫ থেকে ২০ জন কাঁটাখালি ১০ নাম্বার চর থেকে তাকে গ্রেপ্তার করে। কাঁটাখালি থানা পুলিশের কাছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে জানতে চাইলে পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। এ জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলেও পুলিশ জানিয়েছে।

আরএমপি কাঁটাখালি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীর শীর্ষ চিনহৃত মাদক সম্রাট হিসাবে পরিচিত আক্কাস। তার ব্যবসায়ী পার্টনার ডাসমাড়ি এলাকার আলো ক্রসফায়ারে নিহত হন অনেক আগে। তার পর থেকে আক্কাস পলাতক ছিলেন। ১১ টি মাদক মামলা রয়েছে বিভিন্ন থানায়। দীর্ঘদিন যাবত চেষ্টা চালিয়ে শনিবার দিবাগত ভোর রাত সাড়ে ৪ টার দিকে তাকে ১০ নাম্বার চর থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১১ মাদক মামলার আসামী আক্কাস ভারত সীমান্তে গ্রেপ্তার!

আপডেট সময় : ০৬:১৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩