ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রী ২৫ বছর পর গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে

হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রী ২৫ বছর পর গ্রেফতার!

নিজস্ব প্রতিনিধঃ
হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রী ২৫ বছর পর গ্রেফতার! নাটোরের নলডাঙ্গার আমজাদ হোসেন হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৭০ বছর বয়সী শাহাদাত হোসেন এবং তার স্ত্রী ৬৫ বছর বয়সী নুরজাহান বেগমকে ২৫ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) রাতে তাদের ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শাহাদত হোসেন নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর এলাকার মৃত শফি প্রামানিকের ছেলে এবং নুরজাহান বেগম তার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে গিয়ে হত্যা করা হয়। পরে আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদাত হোসেন এবং নুরজাহান বেগমের বিরুদ্ধে নাটোর সদর থানায় এজাহার দায়ের করেন। সেই সময় পুলিশ নুরজাহান বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। কিন্তু শাহাদত হোসেন ঘটনার পর হতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে নুরজাহান বেগম আদালত থেকে জামিনে বের হয়ে স্বামীর শাহাদৎ হোসেনের সাথে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ২০১৬ সালে আদালত শাহাদত হোসেন এবং নুরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর ২৩ আগস্ট বুধবার তাদের ঢাকা আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ২৪ আগস্ট গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রী ২৫ বছর পর গ্রেফতার!

আপডেট সময় : ১২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩