ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

বাউয়েট শিক্ষার্থীদের শিল্পভিত্তিক শিক্ষা সফর, সপুরা সিল্ক মিলস পরিদর্শন

বাউয়েট, কাদিরাবাদ:
  • আপডেট সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েট শিক্ষার্থীদের শিল্পভিত্তিক শিক্ষা সফর, সপুরা সিল্ক মিলস পরিদর্শন

ব্যবসায় প্রশাসনের ৮১ শিক্ষার্থীর অংশগ্রহণ; বাস্তব শিল্প ব্যবস্থাপনা ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের ৮১ জন শিক্ষার্থী শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিমিটেড পরিদর্শন করেছেন। গত বুধবার বিভাগীয় প্রধানসহ চারজন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে এ শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব শিল্প পরিবেশ সম্পর্কে ধারণা প্রদানই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। পরিদর্শনের সময় তারা মিলটির উৎপাদন প্রক্রিয়া, ব্যবস্থাপনা কাঠামো, গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিপণন কৌশল এবং শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

ভিজিট চলাকালে সপুরা সিল্ক মিলস লিমিটেডের ম্যানেজার সাইদুর রহমান শিক্ষার্থীদের সামনে প্রতিষ্ঠানের ইতিহাস, উৎপাদন সক্ষমতা, বাজার বিস্তার এবং বর্তমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। এতে শিক্ষার্থীরা শিল্প ব্যবস্থাপনার বাস্তব দিকগুলো সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।

এ বিষয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. সানোয়ার হোসেন বলেন, এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। তারা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্প পরিবেশের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ পায়, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সপুরা সিল্ক মিলস লিমিটেডের পরিচালক মো. সাজ্জাদ হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভাগীয় প্রধান ড. সানোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েট শিক্ষার্থীদের শিল্পভিত্তিক শিক্ষা সফর, সপুরা সিল্ক মিলস পরিদর্শন

আপডেট সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬