ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি

সিংড়ায় ২০ কেজি ওজনের গঙ্গা কাছিম উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ৩৫২ বার পড়া হয়েছে

২০ কেজি ওজনের গঙ্গা কাছিম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ২০ কেজি ওজনের গঙ্গা কাছিম উদ্ধার!

নাটোর প্রতিনিধি:
সিংড়ায় ২০ কেজি ওজনের গঙ্গা কাছিম উদ্ধার! নাটোরের সিংড়ায় ২০ কেজি ওজনের একটি গঙ্গা কাছিম উদ্ধার করেছে পরিবেশ কর্মীরা। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি হাসান ইমামের নেতৃত্বে ঘন্টাব্যাপি চলনবিলের ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে এই বিরল প্রজাতির কাছিমটি উদ্ধার করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার চলনবিলের ডাহিয়া এলাকার একটি বানার ফাঁদে ২০ কেজি ওজনের কাছিমটি পায় স্থানীয় মৎস্যজীবি সুজা ও সামাউল ইসলাম। পরে সেটিকে কুড়ি হাজার টাকায় কিনে নেন স্থানীয় সেলুন ব্যবসায়ী (ক্ষুরকার) শ্রী সুবেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আলোচনা শুরু হলে কাছিমটি ফেরত দেওয়া হয়। পরে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ঘন্টাব্যাপি ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে কাছিমটিকে উদ্ধার করা হয়। আর এই উদ্ধার কাজে সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পরিবেশ কর্মী সজিব ইসলাম জুয়েল, স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসাইন সহ এলাকাবাসী। পরে এই কাছিমটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

এবিষয়ে বন সংরক্ষক মোল্ল্যা রেজাউল করিম বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটিকে সংরক্ষণ করা দরকার। যদি এটি হারিয়ে যায় তবে ইকোসিস্টেম ভারসাম্য নষ্ট হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় ২০ কেজি ওজনের গঙ্গা কাছিম উদ্ধার!

আপডেট সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২