ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি

সিংড়ায় তিন পদ্ম গোখরা সাপ আটকা পড়লো চায়না দুয়ারি জালে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে

চায়না দোয়ারি জালে আটক পদ্ম গোখরা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় তিন পদ্ম গোখরা সাপ আটকা পড়লো চায়না দুয়ারি জালে!

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় তিন পদ্ম গোখরা সাপ আটকা পড়লো চায়না দুয়ারি জালে! বৃহস্পতিবার (১৫ জুন) মাছ ধরার নিষিদ্ধ চায়না দুয়ারি জালে তিনটি বিশাল আকৃতির পদ্ম গোখরা সাপ আটক হয়েছে নাটোরের সিংড়ায়। খবর পেয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যদের সহযোগিতায় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্বাবধানে সাপ তিনটি উদ্ধার করেন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, উপজেলা ছাতারদীঘি ইউনিয়নের পাকিশা ভাঙা ব্রীজ এলাকার খালে (ডোবা) একটি মাছ ধরার চায়না দুয়ারি জালে তিনটি বিশাল আকৃতির পদ্ম গোখরা সাপ আটকের খবর দেন এলাকাবাসী। পরে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে সাপগুলো উদ্ধার করে নিরাপদে অবমুক্তর ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত জনসাধারণের মাঝে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারে বিলের জীববৈচিত্র্য অস্তিত্ব সংকটে পড়ছে মর্মে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়। তিনি আরো জানান, দীর্ঘ প্রায় একযুগ ধরে চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সংগঠনের সদস্যরা দূর্গম এলাকায় ছুটে চলেছেন।

উদ্ধার অভিযানে আরো উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, সদস্য আব্দুল জলিল মাস্টার, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন রা.বি শাখার সদস্য সৌম্য চিরন্তন পাল, সমিত বিন রহমান প্রমূখ।
পাকিশা গ্রামের কৃষক সুমন আলী বলেন, সাপগুলোর মাছ খেতে এসে তার জালে আটকা পড়েছিল। পরে এলাকার লোকজন পিটিয়ে হত্যা করতে চাইলে স্থানীয় পরিবেশ কর্মীদের সহযোগিতা তা রক্ষা পেয়েছে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এগুলো পদ্ম গোখরা সাপ। এরা খাদ্য শৃংখলের গুরুত্বপূর্ণ অংশ। এরা ইদুর দমনের মাধ্যমে কৃষকের কষ্টার্জিত ফসল রক্ষা করে। সাপ গুলোকে নিরাপদ স্থানে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় তিন পদ্ম গোখরা সাপ আটকা পড়লো চায়না দুয়ারি জালে!

আপডেট সময় : ০২:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩