ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

সাকিল হত্যা: ইউপি চেয়ারম্যানের তিন দিনের রিমান্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ২৬৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাকিল হত্যা: ইউপি চেয়ারম্যানের তিন দিনের রিমান্ড! 
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সাকিল হত্যা: ইউপি চেয়ারম্যানের তিন দিনের রিমান্ড!  ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা ভানোর ইউনিয়নের মৎসজীবি লীগের সভাপতি শাকিল আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
মঙ্গলবার ( ১৫ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার করা পাঁচ দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এ রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে মামলার ১২নম্বার আসামি তাজুল ইসলাম মানিককে দুই দিন ও ১১ নম্বার আসামি মনির হোসেন কুব্বাবের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি বাদীপক্ষের আইনজীবি এ্যাড. সৈয়দ আলম ও আসামী পক্ষের আইনজীবি এ্যাড. আবেদুর রহমান নিশ্চিত করেছেন।
দু’পক্ষের আইনজীবিরা জানান, তদন্তের স্বার্থে  মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামী রফিকুল ইসলাম, তাজুল ইসলাম মানিক ও মনির হোসেনের পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত রফিকুল ইসলামের তিন দিন, মানিক ও মনিরের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। অপর আসামি মমতাজ আলীর সাত দিনের রিমান্ড চাইলে অসুস্থ থাকায় আদালত তার রিমান্ড মঞ্জুর করেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুলতানা আলী জানান, তদন্তের স্বার্থে শাকিল আহমেদ হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ চারজনে পাঁচ দিন করে রিমান্ড চাইলে আদালত রফিকুল ইসলামের তিন ও অপর দুই আসামির দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। আর মমতাজ আলী অসুস্থ থাকায় তার রিমান্ড মঞ্জুর স্থগিত করেছে আদালত।
এর আগে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) প্রায় দুই শতাধিক লোকের শোডাউন নিয়ে আদালতে আত্মসমার্পন করে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে মামালার প্রধান আসামী রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে পুনরায় জামিনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য্য করেছেন। ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ।
চেয়ারম্যানকে কারাগারে নেওয়ার সময় আদালতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের উপর হামলার চেষ্টা করেন তার ভাড়াটে লোকজন।
আদালত চত্বরে হত্যা মামলার প্রধান আসামীর দুইশতাধিক লোকের শোডাউন ও সাংবাদিকদের উপর হামলার চেষ্টায় ক্ষোভ প্রকাশ করে জেলার বিশিষ্টজনরা জানান, আদালত একটি গুরুত্বপূর্ণ বিষয়।  একজন হত্যার মামলার প্রধান আসামীর সাথে এতো লোকজন কিভাবে শোডাউন দিয়ে আদালত চত্বরে প্রবেশ করলো? সাংবাদিকদের কাজ হলো তথ্য সংগ্রহ করা। আসামীকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা যখন ছবি তুলে তখন চেয়ারম্যানের লোকজন সাংবাদিকদের হামলার চেষ্টা করেন। আদালতের বারান্দায় সন্ত্রাসীদের এমন ঘটনা সত্যিই আমরা হতাশ। দায়িত্বরত পুলিশ-প্রশাসন এর দায় এড়াতে পারে না। সাংবাদিকদের সাথে সন্ত্রাসীরা কেন এমন মারমুখী আচরণ করল? অবশ্যই প্রশাসন এর জবাব দিবেন। আর বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তারা।
গত ৩ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও যুবলীগ নেতা সাঈদ আলম দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাঈদ আলমের ভাই মৎসজীবিলীগ নেতা শাকিল আহমেদ মারা যায়। পরে বালিয়াডাঙ্গী থানায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যুবলীগ নেতা সাঈদ আলম। সেই মামলায় ঢাকা থেকে ৪ জন, দিনাজপুর থেকে ২ জন এবং বালিয়াডাঙ্গী থেকে ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ ও র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাকিল হত্যা: ইউপি চেয়ারম্যানের তিন দিনের রিমান্ড!

আপডেট সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২